• ঢাকা |

হাতীবান্ধায় ৪ কেজি মাদকসহ নারী আটক, থানায় হস্তান্তর


নিউজ প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

মোঃ নাজমুল হুদা, হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় প্রায় ৪ কেজি মাদকদ্রব্যসহ সেলিনা আক্তার (সেলি বেগম) নামে এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী।
বৃহস্পতিবার উপজেলার দইখাওয়া মোড়ে তার সন্দেহজনক চলাফেরা লক্ষ্য করেন স্থানীয়রা। পরে তাকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে আনুমানিক ৪ কেজি মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
আটক সেলিনা আক্তারের বয়স আনুমানিক ৪০ বছর। তিনি পাটগ্রাম উপজেলার জেংরা ইউনিয়নের বাসিন্দা। তার স্বামীর নাম আখতার আলী।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই নারী এলাকায় সন্দেহজনকভাবে চলাফেরা করছিলেন। এতে এলাকাবাসীর সন্দেহ হলে তারা তাকে আটক করে এবং পরবর্তীতে হাতীবান্ধা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।