• ঢাকা |

আদর্শ সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা


নিউজ প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

মোঃ সাইফুল্লাহ, মাগুরা: মাগুরায় আদর্শ সমাজ গঠনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা১৩ সেপ্টেম্বর শনিবার সকালে মহম্মদপুর উপজেলা মডেল মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ও কৃষিবিদ গ্রুপ শিল্প পরিবারের ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ আলী আফজাল। তিনি শিক্ষকদের সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা তুলে ধরে বলেন, একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শুধু জ্ঞান বিতরণকারীই নন, বরং আদর্শ মানুষ গড়ার কারিগর।

সভায় সভাপতিত্ব করেন মোঃ দাওয়াহীদ হোসেন, প্রধান শিক্ষক চিত্ত বিশ্রাম প্রাথমিক বিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক মহম্মদ আলিমুজ্জামান, মহম্মদপুর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও পেশাজীবী সংগঠনের সভাপতি মহম্মদ হারুন-রশিদ। অনুষ্ঠানে  মোঃ মশিউর রহমান, মোঃ আবু বক্করসহ উপজেলার দুই শতাধিক বর্তমান ও সাবেক শিক্ষকগণ অংশগ্রহণ করেন বলে জানা গেছে ।