• ঢাকা |

রাজশাহীতে ট্রাভেল এজেন্সি নিবন্ধন খসড়া আইন সংশোধনের দাবিতে মানববন্ধন


নিউজ প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

রাজশাহী ব্যুরো: বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন সংশোধনের জন্য সরকার যে খসড়া অধ্যাদেশ-২০২৫ তৈরি করেছে তা বাস্তবায়নের হলে ট্রাভেল, হজ ও রিক্রুটিং এজেন্সি গুলোর লাখ লাখ দক্ষ জনবল বেকার হয়ে যাবে বলে দাবি করছেন সাধারণ ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীরা। তারা এই অধ্যাদেশটি বাতিলের আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাজশাহী বেলা সাড়ে ১১টার দিকে নগরীর আলোকার মোড়ে আয়োজিত ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে প্রায় শতাধিক এজেন্সি মালিক মানববন্ধনে এমনই দাবি করেছেন।
ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশের খসড়া আইনের কিছু ধারা সংশোধনের দাবিতে রাজশাহীতে মানববন্ধনে বক্তারা বলেন, নতুন খসড়া আইনে ১০ লাখ টাকা জামানতের প্রস্তাব এবং বিটুবি (এক এজেন্সি থেকে আরেক এজেন্সির টিকিট বিক্রি) ব্যবসা নিষিদ্ধের বিধান সারাদেশের ছোট ও মাঝারি ট্রাভেল এজেন্সিকে সংকটে ফেলবে। এতে নতুন উদ্যোক্তা তৈরির সম্ভাবনাও কমে যাবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্য দেন, গ্রেটার রাজশাহী অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্সিস (রাটা) সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ এবং সিনিয়র সহ-সভাপতি মোসাঃ সুলতানা পারভীনসহ রাটার অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা খসড়া আইনের বিতর্কিত ধারা সংশোধনের দাবি জানান।