• ঢাকা |

মাগুরায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা


নিউজ প্রকাশের তারিখ : ২ মে, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

সাহেব আলী জেলা প্রতিনিধি: শুক্রবার ১ মে ২০২৬ তারিখ মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য, মাগুরা-১ এমপি আলহাজ্ব মোঃ মনোয়ার হোসেন খান।

এছাড়াও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, মাগুরা-১ আসনের সংসদ সদস্য এমপি রাজনৈতিক সচিব ও মাগুরা জেলা কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রহিম সহ প্রমুখ।  

আলোচনা সভায় শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করে জেলা প্রশাসন, মাগুরা এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, যশোর।