• ঢাকা |

দুর্গোৎসব উপলক্ষে  নিম্নআয়ের পরিবারের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ


নিউজ প্রকাশের তারিখ : ১ অক্টোবর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

নুরউদ্দিন জাবেদ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নিম্নআয়ের সনাতনী পরিবারের মাঝে শাড়ি-লুঙ্গি ও বিভিন্ন উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে রায়পুর এলএম পাইলট বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে সনাতনী সেবা সংঘের উদ্যোগে এবং রায়পুর বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সার্বিক সহযোগিতায় প্রায় ২২০টি পরিবারের হাতে এসব উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেবা সংঘের উপদেষ্টা বাবু শিবু বণিক এবং সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি সুভাষ চন্দ্র রায়। প্রধান অতিথি ছিলেন রায়পুর বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ইব্রাহিম খান। প্রধান বক্তা ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা সাধারণ সম্পাদক এডভোকেট মিলন মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুকুল মিয়াজি। এছাড়া ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নবীন ভূঁইয়া এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
উপহার পাওয়া পরিবারগুলো জানায়, দুর্গাপূজা তাদের সবচেয়ে বড় উৎসব। এ সময়ে নতুন শাড়ি-লুঙ্গি হাতে পেয়ে আনন্দ আরও বেড়ে গেছে। তারা প্রতিবছর অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে এ ধরনের মানবিক উদ্যোগে খুশি হয়েছেন স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মানুষ।