মোঃ সাইফুল্লাহ, মাগুরা: মাগুরায় জামায়াতে ইসলামীর মাগুরা-১ ও ২ আসনের ডিজিটাল স্মার্ট টিমের প্রশিক্ষণ কর্মশালা ২৮ ও ২৯ সেপ্টেম্বর ২ দিন দরিমাগুরাস্থ আল আমিন কমপ্লেক্সেও জেলা অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য যশোর - কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক এবং মাগুরা-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মাগুরা-২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য সাবেক ছাত্রনেতা অধ্যাপক এম বি বাকের, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, অফিস সেক্রেটারী মোঃ খায়রুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাগুরা জেলা সভাপতি মোঃ ইব্রাহিম বিশ্বাস, ইসলামী ছাত্র শিবিরে জেলা সভাপতি মোঃ আমিনউদ্দীন আশিক, পৌরসভার আমীর অধ্যাপক আশরাফুল আলম, মাগুরা প্রেসক্লাবের সিনিয়র সদস্য মোঃ সাইফুল্লাহসহ বিভিন্ন প্রিন্ট,ইলেকট্রনিক ও স্যোসাল মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আলোচকবৃন্দ আগামী সংসদ নির্বাচন ঘিরে মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারনা বৃদ্ধি ও গুজব মিডিয়া সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন।