• ঢাকা |

বগুড়ার ঐতিহ্যবাহী বথুয়াবাড়ি নৌকা বাইচ মেলা সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত


নিউজ প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

মো: রুহুল আমিন বগুড়া জেলা সংবাদদাতা: বগুড়ার বথুয়াবাড়ি ঐতিহ্যবাহী নৌকা বাইচ মেলাকে সফল করার লক্ষ্যে চৌবাড়ি বাজারে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। 

ধনুট উপজেলার বথুয়াবাড়ি বাজার ও শেরপুর উপজেলার চৌবাড়ি বাজার যুবসমাজ এর যৌথ আয়োজনে এই প্রস্তুতি সভা করা হয়। 

 গতকাল রোববার সন্ধ্যায় খানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তবিবুর রহমান তবির সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন মেলা কমিটির সভাপতি জয়নাল আলী, শেরপুর পৌর বিএনপির সহ-সভাপতি ও মেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল করিম মন্ডল, খানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদসহ আরো অনেকে।

ঐতিহ্যবাহী বথুয়া বাড়ি নৌকা বাইচ মেলাকে সফল, সুশৃঙ্খল ও উৎসবমুখর করার লক্ষ্যে প্রস্তুতি সভায় বক্তারা বলেন নৌকা বাইচ মেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, দর্শনার্থীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়াও মেলা প্রাঙ্গণে শৃঙ্খলা বজায় রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ও আলোচনা করা হয়। 

প্রস্তুতি সভায় আয়োজক কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি,ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।  

আজকের প্রস্তুতি সভার সভাপতি তার বক্তব্যে বলেন, বথুয়া বাড়ি ঐতিহ্যবাহী নৌকা বাইচ মেলা এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের সংস্কৃতি ও বিনোদনের অন্যতম আকর্ষণ হিসেবে 
 জনসাধারণের চাহিদা পূরণ করেছ আসছে। তাই মেলার ঐতিহ্য ধরে রাখতে সুন্দর ও শান্তিপূর্ণ  পরিবেশে মেলাটি সম্পন্ন করতে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বথুড়াবাড়ি ঐতিহ্যবাহী নৌকা বাইচ মেলার সার্বিক অগ্রগতি ও সফলতা কামনা করেছেন উপস্থিত সুধিজন।