• ঢাকা |

বগুড়ায় বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণে কাউন্সিলর পদপ্রার্থী লিটন


নিউজ প্রকাশের তারিখ : ১১ অক্টোবর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

মোঃ মোস্তাফিজার রহমান বাবুল, বগুড়া: বগুড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের মাঝে তুলে ধরতে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে শহরের কারবালা ও নুরানী মোড়ে এ কর্মসূচি পরিচালনা করেন বগুড়া শহর বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক, ৪নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও আসন্ন পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী মোঃ সারোয়ার আহমেদ লিটন।
লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন ১৬নং ওয়ার্ড যুবদল নেতা মোঃ রিপন, ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা লিটন শেখ, এবং ৪নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, তারেক রহমান উপস্থাপিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের রূপরেখা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার পথ সুগম করবে। তারা আরও বলেন, এ দফাগুলো জনগণের সামনে পৌঁছে দিতে মাঠে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন দলের নেতা-কর্মীরা।
লিফলেট বিতরণকালে সাধারণ মানুষ বিএনপির এ কর্মসূচিকে ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং দলীয় নেতাদের সাথে মতবিনিময় করেন।