• ঢাকা |

ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটে স্বাধীনতা দিবস পালিত


নিউজ প্রকাশের তারিখ : ২৭ মার্চ, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

রায়হান আহমেদ, ময়মনসিংহ: ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটে ২৬শে মার্চ ২০২৬ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১ টায় পলিটেকনিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করবেন ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ কেপায়েত উল্লাহ। 

উক্ত আলোচনা সভায়  মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ  মোহাম্মদ শওকত হোসেন।

অনুষ্ঠানে বিশেষ আলোচক ছিলেন উপাধ্যক্ষ প্রকৌশলী জান্নাতুল ফেরদৌসী। এসময় ইনস্টিটিউটের বিভিন্ন ট্রেডের কর্মকর্তা ও কর্মচারীগণ, শিক্ষার্থীবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।