• ঢাকা |

ধানের শীষের বিজয় মানে গণতন্ত্রের বিজয়- অপর্ণা রায় দাস 


নিউজ প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারী, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিনিধি: বিএনপি'র প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক ও রাজধানী সুপার মার্কেট দোকান মালিক সমিতির প্রধান উপদেষ্টা অপর্ণা রায় বলেন, বাংলাদেশে রাজনৈতিক দলের অভাব নেই । কিন্তু গণতন্ত্রের পক্ষে এবং গণতন্ত্র উদ্ধারে সব সময় জনগণের সাথে থাকার দল একমাত্র বিএনপি । বিএনপির মার্কা ধানের শীষের বিজয় মানে গণতন্ত্রের বিজয়। 
ঢাকা ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারণা কালে টিকাটুলিস্থ রাজধানী সুপার মার্কেটের ব্যবসায়ীদের এক সমাবেশে অপর্ণা রায় একথা বলেন। 
ঢাকা ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেন,  আমার বাবা সাদেক হোসেন খোকা এই এলাকার উন্নয়নে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। আমাকে ভোটে জয়যুক্ত করলে আমিও আপনাদের সুখে-দুখে সবসময়ই পাশে থাকবো । 
আশরাফুল হোসেন টিটুর সভাপতিত্বে উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন মার্কেটের সাধারণ সম্পাদক ফজলুল হক বিপ্লব, সাবেক কাউন্সিলর মোহাম্মদ আরিফ , উপদেষ্টা সুভাষ চন্দ্র দাস ,আবু সাঈদ হাওলাদার , ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ইঞ্জিনিয়ার সীমান্ত দাস প্রমুখ।