এস এম মোতাহিরুল হক শাহিন, তালা: সাতক্ষীরার তালায় বাংলাদেশ জামায়াতে ইসলামী তালা উপজেলা মহিলা শাখার উদ্যোগে ‘ইউনিট সভানেত্রীদের নিয়ে দিনব্যাপি শিক্ষা শিবির-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২৪শে এপ্রিল) সকাল থেকে তালা মুক্তিযোদ্ধা কলেজ ও পাটকেলঘাটা জামায়াত অফিসে দিনব্যাপী এই শিক্ষা শিবির সম্পন্ন হয়।
"জ্ঞানের আলোয় খুঁজি স্বপ্নের দ্বার, আগামী দিন শুধু সম্ভাবনার " এই প্রতিপাদ্যকে সামনে রেখে
অনুষ্ঠানে উদ্বোধনি বক্তব্য রাখেন তালা উপজেলা জামায়াতের নায়েবে আমীর জনাব আব্দুল মালেক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি অধ্যাপক মুহাম্মদ ইজ্জত উল্লাহ।
শিক্ষা শিবিরে বর্তমান প্রেক্ষাপটে ইউনিট সভানেত্রীদের করণীয়, ইউনিট গঠন ও পরিচালনায় দায়িত্বশীলদের ভূমিকা এবং ইসলামী আন্দোলনে কর্মীদের ত্যাগ ও কুরবানীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। দারসুল কুরআন পেশ করেন উপজেলা সহকারী সেক্রেটারি মাওঃ মাছুম বিল্লাহ।
আমন্ত্রিত অতিথি হিসাবে রাখেন সাতক্ষীরা জেলা নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়েত আলী,তালা উপজেলা আমির মাওলানা মফিজুল্লাহ,সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, তালা উপজেলা মহিলা জামায়াতের সেক্রেটারি মুহতারামা লুৎফুননেছা সহ প্রমুখ।
দিনব্যাপী এই কর্মসূচিতে বিভিন্ন ইউনিটের সভানেত্রীগণ অংশগ্রহণ করেন। জুম্মার নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি শেষে গ্রুপ আলোচনা ও সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। বক্তারা নৈতিক ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আদর্শ সমাজ গঠনে নারীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
প্রধান অতিথির দুপুরে তালা শিবপুর জামে মসজিদের জুমার নামাজ আদায় করেন।