বকুল বিকাশ চাকমা, খাগড়াছড়ি: খাগড়াছড়ি কলাবাগানের আগুনের ভয়বহতায় পুড়ে ছাই হলো নয়টি দোকান এবং বসতবাড়ি।
আজ দিবাগত গভীর রাতে এ আগুনের সূত্রপাত হয়। ঠিক কি কারণে আগুন লাগে তা কেউ সঠিকভাবে বলতে পারছেন না।আগুন লাগার কারণ নিয়ে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ তদন্ত করছেন।
এলাকাবাসী ,ফায়ারসার্ভিস ও বাংলাদেশ সেনাবাহিনী (খাগাড়াছড়ি সদর জোন )- এর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে।
খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল জনাব আমিনুল ইসলাম ,জেলা বিএনপি সাধারণ সম্পাদক এম এন আবছার, বিএনপি ,অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দর সহ এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসেন।