স্টাফ রিপোর্টার: জাতীয় সমাবেশে যোগ দিতে এসে তিন নেতাকর্মীর মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (২০ জুলাই) এক শোকবার্তায় জামায়াত আমির বলেন, এই শ্রদ্ধাভাজন তিন ভাই যে ত্যাগ ও দৃঢ় সংকল্প নিয়ে সমাবেশে অংশ নিতে রওনা হয়েছিলেন, তা আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আল্লাহ যেন তাদের শহীদ হিসেবে কবুল করে জান্নাতুল ফিরদাউসে উচ্চ মাকাম দান করেন।
শোকবার্তায় শফিকুর রহমান বলেন, আহতদের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করছি তিনি যেন তাদের দ্রুত সুস্থতা দান করেন। সেই সঙ্গে নিহত ও আহতদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাই। মহান রব নিহতদের পরিবার ও স্বজনদের ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।
উল্লেখ্য, শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে অংশগ্রহণের উদ্দেশ্যে ঢাকায় আসার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় খুলনার দাকোপ উপজেলা জামায়াত আমির মাওলানা আবু সাঈদ এবং পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মোস্তাফিজুর রহমান নিহত হন।ওই ঘটনায় বেশ কয়েকজন নেতাকমী গুরুতর আহত হয়েছেন।
এছাড়া সমাবেশস্থলে রংপুর জেলা থেকে আসা শাহ আলম নামের একজন হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে রাজধানীর কাকরাইলে সেন্ট্রাল ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
জামায়াত