কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ অধ্যবসায়, মনোযোগ ও নিয়মিত পরিশ্রমের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি গ্রামের মেধাবী শিক্ষার্থী নুসরীয়া নাবাচ্ছুম নিউ। যশোর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় সে অর্জন করেছে সর্বোচ্চ ফলাফল জিপিএ-৫।
নুসরীয়া নাবাচ্ছুম নিউ শিক্ষাজীবনের শুরু থেকেই ধারাবাহিক সাফল্যের পরিচয় দিয়ে আসছে।
প্রাথমিক শিক্ষা সমাপনী (পি ই সি) পরীক্ষায় সে পেয়েছিল জি পি এ-৫, প্রতিষ্ঠান: সোনামনি কিন্ডার গার্টেন, খলিসাকুন্ডি, দৌলতপুর, কুষ্টিয়া।
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জে এস সি) পরীক্ষায়ও জি পি এ-৫, প্রতিষ্ঠান: খলিসাকুন্ডি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খলিসাকুন্ডি, দৌলতপুর, কুষ্টিয়া।
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এস এস সি) পরীক্ষায় জিপিএ-৫, একই বিদ্যালয় থেকে।
এবং সর্বশেষ উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচ এস সি) পরীক্ষায়ও জি পি এ-৫ অর্জন করে তার এই ধারাবাহিক সাফল্যকে পূর্ণতা দিয়েছে, প্রতিষ্ঠান: কুষ্টিয়া সরকারি কলেজ।
তার এই অনন্য সাফল্যে পরিবার, শিক্ষক ও স্থানীয় শিক্ষা প্রেমীদের মধ্যেআনন্দ ও গর্বের আবহ ছড়িয়ে পড়েছে।
তার পিতা কে,এম,মিজানুর রহমান (শামীম কাজী) (সুনাম ধন্য শিক্ষক, প্রান্তিক মাধ্যমিক বিদ্যালয়ের)ও মাতা সাফিয়া নাছরীন কন্যার এমন কৃতিত্বে আনন্দ প্রকাশ করে বলেন, “নুসরীয়া নাবাচ্ছুম নিউ আমাদের গর্ব। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ সকলে কামনা করি।”