• ঢাকা |

হাটবয়ড়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ফারুক আহমেদ'র দায়িত্ব গ্রহণ


নিউজ প্রকাশের তারিখ : ১১ অক্টোবর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের হাটবয়ড়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি ফারুক আহমেদ ও কমিটির অন্যান্য সদস্যগণ দায়িত্ব গ্রহণ করেছেন।

রবিবার (১১ অক্টোবর)  হাটবয়ড়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির প্রথম মাসিক সভার মাধ্যমে তারা দায়িত্ব গ্রহণ করেন।

নবগঠিত এডহক কমিটির সভাপতি ফারুক আহমেদ ও অভিভাবক সদস্য মাসুদ রানা বিদ্যালয়ে পৌছালে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এডহক কমিটির সদস্য সচিব মোঃ ইসরাইল হোসেন এবং বিদ্যালয়ের শিক্ষক /শিক্ষিকা, গার্লস গাইডের সদস্যবৃন্দ।

দায়িত্ব গ্রহণকালে এডহক কমিটির সভাপতি মোঃ ফারুক আহমেদ ছাত্র /ছাত্রীদের উদ্দেশ্য  বলেন,তোমাদের এখন জীবন গড়ার সময় জীবন গড়তে হলে বড়ো বড়ো স্বপ্ন দেখতে হবে। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে তোমাদের ভালোভাবে পড়াশোনা করতে হবে।তোমরাই পারবে এদেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করাতে।

তিনি আরও বলেন, আমি এই স্কুলের ছাত্র ছিলাম আমার এই স্কুলের প্রতি দরদ রয়েছে। আমি আমার মেধা,পরিশ্রম দিয়ে পিছিয়ে পড়া এই বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ।

এ-সময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বখতিয়ার ফিরোজ, সাবেক সহ-সভাপতি মোবারক আলী মেম্বার, ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা এবং হাটবয়ড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক /শিক্ষিকা, কর্মকর্তা /কর্মচারী, ছাত্র /ছাত্রীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।