• ঢাকা |

ফুলপুরে সাবেক এমপির গাড়ি ভাঙচুর


নিউজ প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুরে কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি বিএনপির সাবেক এমপি এডভোকেট আবুল বাশার আকন্দের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। শনিবার বিকালে ফুলপুর পৌরসভার বালিয়ার মোড়ে একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করতে গেলে ভাঙচুরের এ ঘটনা ঘটে।

স্থানীয় কয়েকজন বিএনপি নেতা জানান, অ্যাডভোকেট আবুল বাশার আকন্দ বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি'র পক্ষে কাজ না করে রিক্সা মার্কার পক্ষে ভোট চাওয়ায় এ হামলা হতে পারে। উক্ত ঘটনার প্রতিবাদে শনিবার রাতে বিক্ষোভ মিছিল ও রোববার দুপুরে সংবাদ সম্মেলন করেছে কৃষক দলের নেতা কর্মীরা। তবে এ ঘটনায় যুবদল নেতা ওয়াহেদুজ্জামান মিঠুনের নাম জড়ানোর প্রতিবাদে পাল্টা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর যুবদল।