• ঢাকা |

আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক দমনে কঠোর অবস্থানে হালুয়াঘাট থানার ওসি


নিউজ প্রকাশের তারিখ : ৫ নভেম্বর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

রায়হান আহমেদ, ময়মনসিংহ: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জালাল উদ্দিন।

উপজেলায় অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদার, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নিয়মিত টহল, অপরাধপ্রবণ এলাকায় নজরদারি বৃদ্ধি এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দিচ্ছে থানা পুলিশ। পাশাপাশি মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির পাশাপাশি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।

এ ছাড়া স্থানীয়দের সঙ্গে সমন্বয়, সাধারণ মানুষের অভিযোগ গুরুত্বের সঙ্গে শোনা এবং দ্রুত পুলিশি সেবা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দিচ্ছেন ওসি জালাল উদ্দিন।

ওসি জালাল উদ্দিনের প্রত্যাশা, পুলিশ ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতায় হালুয়াঘাটকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।

আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নিয়ন্ত্রণ এবং অপরাধমুক্ত সমাজ গঠনে হালুয়াঘাট থানা পুলিশের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের।