• ঢাকা |

এলপিজি গ্যাস সিলিন্ডারের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে - খেলাফত মজলিস


নিউজ প্রকাশের তারিখ : ৪ নভেম্বর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

আজ সন্ধ্যায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি (LPG) সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে নতুন দাম ২০৬০ টাকা নির্ধারণ করেছে। জ্বালানী গ্যাসের এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস। 

আজ প্রদত্ত বিবৃতিতে খেলাফত মজলিস আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড.আহমদ আবদুল কাদের বলেন,সরকার এলপিজি সিলিন্ডারের দাম বিগত ২ মাসে দফায় দফায় দাম মোট ৪৭৫ টাকা বৃদ্ধি করেছে। এতে করে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মাসিক খরচে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। হোটেল,রেস্তোরাঁ ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের পরিচালন ব্যয় বৃদ্ধি পেয়েছে। 

এর মধ্যে খুচরা বাজারে সরকারের নিয়ন্ত্রণ না থাকার কারণে কয়েকশ টাকা বাড়তি দামে মানুষ এলপিজি সিলিন্ডার ক্রয় করতে বা্ধ্য হচ্ছে।এছাড়াও আজ যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৪.৬২ টাকা থেকে বাড়িয়ে ৯১.৯৫ টাকা করা হয়েছে,যা পরিবহন ব্যয় আরো বৃদ্ধি করবে। এভাবে সরকারের একের পর এক অদূরদর্শী সিদ্ধান্তে জ্বালানি খাতে অস্থিরতা সৃষ্টি করছে। আমরা অবিলম্বে এলপিজির বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি। জ্বালানি গ্যাস-তেল সহ দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে আনার দাবি জানাচ্ছি। a