নেয়ামত উল্যাহ, রায়পুর (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুর জেলা আইনগত সহায়তা কেন্দ্রের (জেলা লিগ্যাল এইড) প্যানেল আইনজীবী হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও জেলার বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মোঃ কামাল উদ্দীন। সম্প্রতি তাঁকে এ দায়িত্বে অন্তর্ভুক্ত করা হয়েছে।
অ্যাডভোকেট কামাল উদ্দীন দীর্ঘদিন ধরে লক্ষ্মীপুর জেলা জজ আদালতে নিষ্ঠা ও সুনামের সঙ্গে আইন পেশায় নিয়োজিত আছেন। ন্যায়বিচার প্রতিষ্ঠা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে তাঁর অবদান সহকর্মীদের মধ্যে ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে।
সরকারের আইনি সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা (NLASO) দেশের দরিদ্র ও বঞ্চিত জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে আইনি সহায়তা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় জেলা পর্যায়ে গঠিত লক্ষ্মীপুর জেলা আইনগত সহায়তা কেন্দ্র-এর প্যানেল আইনজীবী হিসেবে যুক্ত হয়েছেন অ্যাডভোকেট কামাল উদ্দীন।
দায়িত্ব পাওয়ার পর তিনি বলেন, এটা আমার জন্য এক বড় দায়িত্ব ও সম্মানের বিষয়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের আইনি সহায়তা দিতে পারাই হবে আমার কাজের সবচেয়ে বড় সার্থকতা।
স্থানীয় আইনজীবী সমাজ, সহকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
উল্লেখ্য, এছাড়াও তিনি রায়পুর পৌর জামায়াতে ইসলামী’র নায়েবে আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন।