• ঢাকা |

মাগুরায় ৪র্থ জেলা গাইড ডে ক্যাম্প মহাতাঁবু জলসা অনুষ্ঠিত 


নিউজ প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

মোঃ সাইফুল্লাহ, মাগুরা: "গাইড নেতৃত্বে গড়বো নতুন বাংলাদেশ" এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় ৪র্থ জেলা গাইড ডে ক্যাম্প মহাতাঁবু জলসা ২৪ সেপ্টেম্বর বুধবার দিনব্যাপী সরকারী বালিকা বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। 
বাংলাদেশ গার্ল গাইডস এ্যসোসিয়েনের আয়োজনে মঁহাতাবু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাহবুল হক, মাগুরা সরকারি বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক নির্মল কুমার জোর্য়াদার।
বাংলাদেশ গার্ল গাইডস এ্যসোসিয়েশনের মাগুরা জেলা কমিশননার লিপিকা দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্ল গাইডস এ্যাসোসিয়েশনের মাগুরা জেলা শাখার সদস্য সচিব মোছাঃ মর্জিনা খাতুন,শ্রীপুর   উপজেলা কমিশনার খাঁন পাপিয়া ফেরদৌস, মাগুরা সদর উপজেলা কমিশনার মোছাঃ ফিরোজা নাহার,শালিখা উপজেলা কমিশনার মোছাঃ শাহিনারা নাসরিন, মহম্মদপুর উপজেলা কমিশনার তহমিনা সোহেলীসহ অন্যরা।
দিনব্যাপী এ মঁহাতাবু জলসায় জেলার ২৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৯৩ জন গার্ল গাইডস অংশ গ্রহন করে।