স্টাফ রিপোর্টার: ধর্মবিষয়ক সাংবাদিকদের সংগঠন রিলিজিয়াস রিপোর্টার্স ফোরাম (আরআরএফ)-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবনির্বাচিত কমিটিতে চ্যানেল আই-এর স্টাফ রিপোর্টার আকতার হাবিব সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৩ আগস্ট) রাজধানীর নয়া পল্টনের হোটেল ভিক্টোরিতে সংগঠনের বার্ষিক সাধারণ সভা শেষে নির্বাচন অনুষ্ঠিত হয়। সদস্যদের সরাসরি ভোটে আগামী দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।
নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন:
সভাপতি: ফয়েজ উল্লাহ ভুঁইয়া (ডিবিসি নিউজ), সাধারণ সম্পাদক: খালিদ সাইফুল্লাহ (দৈনিক নয়া দিগন্ত),সহ-সভাপতি: মনিরুজ্জামান উজ্জল (জাগোনিউজ), যুগ্ম সাধারণ সম্পাদক: শফিকুল ইসলাম সোহাগ (বাংলাদেশ প্রতিদিন),অর্থ সম্পাদক: রকিবুল হক (দৈনিক আমার দেশ),দফতর, প্রচার ও প্রকাশনা সম্পাদক: সাইদুল ইসলাম (ভোরের ডাক),নির্বাহী সদস্য: শামসুল ইসলাম, উবায়দুল্লাহ বাদল, আহমেদ জামাল, কামরুজ্জামান বাবলু, মহসিনুল করিম লেবু ও মিয়া হোসেন।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার এবং মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার।
উল্লেখ্য, আকতার হাবিব দীর্ঘদিন ধরে ধর্মবিষয়ক সাংবাদিকতা করে আসছেন এবং চ্যানেল আই-তে তিনি নিজ দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে পরিচিতি অর্জন করেছেন।