• ঢাকা |

ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন নন্দীগ্রামের পক্ষ হতে নবাগত ইউএনওকে ক্রেস্ট প্রদান


নিউজ প্রকাশের তারিখ : ২১ অক্টোবর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

মোঃ মোস্তাফিজার রহমান বাবুল, বগুড়া: বগুড়ার নন্দীগ্রামে মঙ্গলবার (২১শে অক্টোবর) দুপুর ২টার দিকে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলামকে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন নন্দীগ্রামের পক্ষ হতে ক্রেস্ট প্রদান করা হয়।

ক্রেস্ট প্রদান কালে উপস্থিত ছিলেন ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন নন্দীগ্রামের শাখা ব্যবস্থাপক মোঃ ওমর ফারুক, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ জাকারিয়া লিটন,উপজেলা স্কাউট সম্পাদক এবং মডেল প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সহকারী শিক্ষক মোঃ রুহুল আমিন রানা,ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন নন্দীগ্রামের সিঃ মাঠ কর্মকর্তা মোঃ আব্দুর রহমান, মাঠ কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম , মাঠ কর্মকর্তা মৃনাল রায় প্রমুখ। উল্লেখ্য ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের একটি প্রতিষ্ঠান।