• ঢাকা |

টিআইবি সনাক এর আয়োজনে গাজীপুরে দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময়


নিউজ প্রকাশের তারিখ : ১১ জুন, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

সৈয়দ আতিক: টিআইবি সনাক, গাজীপুরের আয়োজনে  বুধবার সোনারতরী কমিউনিটি সেন্টারে দিনব্যাপি দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী কার্যক্রম পরিচালনার অর্জন,শিক্ষনীয় বিষয়, চ্যালেঞ্জ ও করণীয়  বিষয়ে অংশগ্রহণমূলক আলোচনায় সনাক, ইয়েস ও এসিজির শতাধিক সম্মানিত সদস্য অংশগ্রহণ করেন। 
সনাক সহসভাপতি শেকানুল ইসলাম শাহী ও ফয়জুন্নেসা লাভলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন যোবেদা আখতার। স্বাগত বক্তব্য প্রদান করেন হাসান আলী, ধন্যবাদ জ্ঞাপন করেন  রোকেয়া চৌধুরী। কর্ম কৌশল পরিচালনা করেন টিআইবির কো-অর্ডিনেটর মোঃ আতিকুর রহমান, ক্লাস্টার কো-অর্ডিনেটর মোঃ মাহান উল হক নোবেল। সভায় আলোচনা করেন ফাতেমা জোহরা, সনাক সহসভাপতি চিত্রা সাহা, সোলায়মান হোসেন খান শাহেদ, সাইফুল ইসলাম,  ডাঃ সালমান,  নুর মোহম্মদ রাকিব, শিউলি আক্তার, জিমি পারভীন, উপদেষ্টা হাসিবুর রহমান প্রমুখ। রিপোর্ট প্রদান করেন এরিয়া কো-অর্ডিনেটর রাশেদুজ্জামান লিটন।
সভায় মুক্তিযুদ্ধের চেতনার আলোকে সমাজ-রাষ্ট্র গঠনে ভূমিকা পালনে সমাজ-শক্তিকে ঐক্যবদ্ধ করে দূর্নীতি বিরোধী আন্দোলন চলমান রাখায় প্রত্যয় ব্যক্ত করা হয়।