• ঢাকা |

ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের নতুন ভবনের কাজের শুভ উদ্বোধন 


নিউজ প্রকাশের তারিখ : ৮ নভেম্বর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

রায়হান আহমেদ, ময়মনসিংহ: ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স  স্টেশন নির্মাণ কাজের শুভ উদ্বোধন  ৭ নভেম্বর ২০২৬ (শনিবার) বেলা ৩ টায় অনুষ্ঠিত হয়েছে। 

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদরের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাকির হোসেন, সংসদ সদস্য ময়মনসিংহ - ০৫, মুক্তাগাছা ; মোহাম্মদ ছারোয়ার হোসেন,  প্রকল্প পরিচালক(যুগ্মসচিব) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ; লেফটেন্যান্ট কর্ণেল  এম এ আজাদ আনোয়ার,  পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন),  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ; 

গোলাম মাসুম প্রধান,  অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক), মোহাম্মদ মনিরুল ইসলাম,  অতিরিক্ত প্রধান প্রকৌশলী, গণপূর্ত ময়মনসিংহ। 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি।

এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ,  সাংবাদিক বৃন্দ, স্বেচ্ছাসেবী বৃন্দ উপস্থিত ছিলেন।