• ঢাকা |

পাবনায় এপেক্স ক্লাব অব পদ্মার উদ্যোগে চলনবিলে নৌবিহার অনুষ্ঠিত 


নিউজ প্রকাশের তারিখ : ৫ সেপ্টেম্বর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

মনছুর আলম : জাতীয় ও আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অব পদ্মার উদ্যোগে চলনবিলে নৌবিহার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) এপেক্স ক্লাব অব পদ্মার এপেক্সিয়ানগণ তাদের পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে চলনবিল অঞ্চলের ঐতিহাসিক দিলপাশার রেলসেতু, পর্যটন কেন্দ্র দিলপাশার রেলস্টেশন, উল্লাপাড়া রিয়া-রূপণ শিশু পার্ক এবং উত্তরবঙ্গের মিনি কক্সবাজার খ্যাত উধুনিয়া অঞ্চল ভ্রমণ করেন।

এপেক্স ক্লাব অব পদ্মার প্রসিডেন্ট এপেক্সিয়ান ড. মো. মনছুর আলমের নেতৃত্বে তারা সকাল সাড়ে ৭ টায় পাবনা শহর ত্যাগ করে ভাঙ্গুড়া সরকারি জামাল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে গিয়ে হাজির হন। ওখানে আগে থেকে রিজার্ভ করে রাখা বড়াল নদীর তীরে নৌকায় গিয়ে উঠে পড়েন। সকাল ৯ টায় বড়াল নদী  হতে তারা নৌকা যোগে রওনা হয়ে ১০ টায় চলনবিলের ঐতিহাসিক দিলপাশার রেলসেতু পরিদর্শন করেন। এখানে ৩০ মিনিট অতিবাহিত করে সেলফি, ছবি, ভিডিও ধারণ করে আবার নৌকায় গিয়ে উঠে পড়েন। ওখান থেকে ১০ মিনিট পথ অতক্রম করে দিলপাশার রেলস্টেশন পরিদর্শন করেন।  অত:পর এপেক্স ক্লাব অব পদ্মার এপেক্সিয়ানবৃন্দ এখন থেকে ১২ টার সময় সোজা রিয়া রূপণ পার্কের দিকে রওনা দেন। শুক্রবার বিধায় তারা প্রতিমধ্যে উল্লাপাড়া কয়রা বাজার জামে মসজিদে জুম্মার সালাত আদায় করেন।  নামাজ শেষে আবার পার্কের উদ্দেশ্যে যাত্রা করেন। শিশুপার্কে এ ঘন্টা অতিবাহিত করে উধুনিয়ার উদ্দেশ্য রওনা দেন।
উধুনিয়ায় দুপুরের খাবার শেষে এপেক্স ক্লাব অব পদ্মার পক্ষ থেকে  চলনবিলের জলরাশিতে তারা মাছের পোনা অবমুক্ত করেন। অত:পর উত্তরবঙ্গের মিনি কক্সবাজার খ্যাত উধুনিয়া নৌ-পর্যটন অঞ্চলে  কিছু সময় অতিবাহিত করেন। তাদের সজ্জিত নৌকা নিয়ে ঘুরে ঘুরে ভাসমান রেস্টুরেন্টগুলো দেখেন এবং চা, কফি, আইসক্রিমে দুই ঘন্টা অতিবাহিত করে সন্ধ্যা ৬টার দিয়ে পাবনার উদ্দেশ্য রওনা দেন। 
নৌবিহারে এপেক্স ক্লাব অব পদ্মার নেতৃবৃন্দের মধ্যে অংশগ্রহণ করেছিলেন, প্রেসিডেন্ট ড. মনছুর আলম ও তাঁর পরিবার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান জহুরা আখতার নাসরিন ও তার পরিবার, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান এসএম ফরিদ ও তাঁর বন্ধু, আইপিপি এপেক্সিয়ান আলী আকবর মিয়া রাজু ও তার বন্ধুরা, সেক্রটারি এন্ড ডিএনই এপেক্সিয়ান ফারহানা আক্তার ও তার পরিবার, ট্রজারার এপেক্সিয়ান মীর মো. আবু জাফর, মেম্বারশিপ এন্ড এটেন্ডেন্ট ডিরেক্টর এপেক্সিয়ান মতিউর রহমান, সার্জেন্ট এন্ড আর্মস রুদ্র বিশ্বাস, ফ্লোর মেম্বার এপেক্সিয়ান মো. জিয়াউর রহমান ও তার পরিবার, ফ্লোর মেম্বার এপেক্সিয়ান মো. এমদাদুল হক প্রমুখ। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নিয়েছছিলেন এপেক্স ক্লাব অব পাবনার কয়েকজন এপেক্সিয়ান এবং ছবি ও ভিডিও ধারণের জন্য ছিলেন ইমন হোসেন।