ঢাকা,১৯ আগস্ট ২০২৬: ভারতের কলকাতা শহরের মির্জা গালিব স্ট্রীটে গতরাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে হোটেলে অবস্থানরত ৮ বাংলাদেশী নাগরিক সহ বহু হতাহতের ঘটনা ঘটেছে। উক্ত দুর্ঘটনায় হতাহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে খেলাফত মজলিস।
আজ প্রদত্ত শোক বাণীতে খেলাফত মজলিস আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের নিহতদের প্রতি গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
খেলাফত মজলিস নেতৃবৃন্দ বলেন,অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় বিদেশী নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার দায় ভারত সরকার ও স্থানীয় প্রশাসন এড়াতে পারে না। নিহতদের মধ্যে অন্তত ৫ জন বাংলাদেশি নাগরিক ছিলেন,যারা চিকিৎসাজনিত কারণে সেখানে গিয়েছিলেন। কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের মাধ্যমে নিহতদের মরদেহ দ্রুত ও যথাযথ প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান। একইসাথে ঘটনার সুষ্ঠু তদন্ত,আহতদের সুচিকিৎসা এবং নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানে কূটনৈতিক তৎপরতা জোরদার করারও দাবি জানান।