• ঢাকা |

বাগেরহাটে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত


নিউজ প্রকাশের তারিখ : ৩ মে, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

বাগেরহাট প্র্রতিনিধি: বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বাগেরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। রোববার সকাল থেকে দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে শহরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে প্রেসক্লাব চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার ঘুরে পুনরায় প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। পরে বেলা ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনুপ কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হাসান, জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক বিশ্বজিত শিকদার, প্রেসক্লাব সভাপতি আবু সাঈদ শুনু এবং সাধারণ সম্পাদক হেদায়েত হোসাইন লিটন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাসসের জেলা প্রতিনিধি আজাদ রুহুল আমিন, সাংবাদিক শওকত হোসেন, এস এম শামছুর রহমান, মোয়াজ্জেম হোসেন মজনু, মোল্লা আব্দুর রব, মোল্লা মাসুদুল হক এবং আলী আকবর টুটুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি শেখ ইয়ামিন আলী।

বক্তারা বলেন, স্বাধীন গণমাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং রাষ্ট্র ও সমাজে জবাবদিহিতা প্রতিষ্ঠায় সহায়ক। তারা হলুদ সাংবাদিকতা পরিহার করে বস্তুনিষ্ঠ, তথ্যভিত্তিক ও জনস্বার্থমূলক সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় জানানো হয়, ১৯৯৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ঘোষণা করে। দিবসটি উপলক্ষে সাংবাদিকরা সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে স্বচ্ছতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।