জুলাই শহীদদের বাংলাদেশের অংশ হিসেবে গ্রহণ করতে হবে - আমারদেশ সম্পাদক মাহমুদুর রহমান
প্রেস বিজ্ঞপ্তি: মহানগর নাট্য সংসদের উদ্যোগে আজ বুধবার বিকেলে (২৯ জুলাই' ২০২৬) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় জুলাই নাট্যোৎসব, আলোচনা ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
মহানগর নাট্য সংসদের কার্যকরী সভাপতি মাহবুব মুকুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্য রাখেন আমারদেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান। তিনি বলেন জুলাই শহীদদের বাংলাদেশের অংশ হিসেবে গ্রহণ করতে হবে। সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে বেশি বেশি জুলাই বিপ্লবের চর্চা হওয়া প্রয়োজন। চলচ্চিত্র-নাটক, সংগীত, কবিতা, গল্পের মাধ্যমে আবু সাইদ যেভাবে বুক চিতিয়ে শহীদ হয়েছে তার ইতিহাস তুলে ধরতে হবে। শহীদ, আহত, পঙ্গুত্ববরণকারী সকলের অবদান নিয়ে সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে জুলাই বিপ্লবকে জাগরুক রাখতে হবে। মহানগর নাট্য সংসদ চমৎকার আয়োজন করেছে তিনি সকলকে ধন্যবাদ জানান।
নাট্য নির্মাতা হুসনে মোবারকের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অভিনেতা আব্দুল আজিজ, বিশিষ্ট সাংস্কৃতিক পৃষ্ঠপোষক দেলাওয়ার হোসাইন,
কিডস ক্রিয়েশন অনলাইন টিভির সিইও শরীফ বায়েজিদ মাহমুদ
বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি আবেদুর রহমান, জুলাই শহীদ সৈকতের বোন শ্রাবন্তি।
অনুষ্ঠানে গারদের বন্দি, হাফেজ জুবায়ের এবং ৩৬ জুলাই তিনটি নাটক মঞ্চস্থ করা হয় এবং সকাল থেকে আলোকচিত্র প্রদর্শনী হয়।