সৈয়দ জহুরুল হক টুটুল, আলফাডাঙ্গা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, ফরিদপুরের আলফাডাঙ্গায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর ২০২৬) বিকালে, আলফাডাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলফাডাঙ্গা উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজারের গুরুত্বপূর্ণ স্থানগুলো ঘুরে পুনরায় নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। এতে উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক মোঃ নুর জামাল খসরু, আলফাডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মোঃ রবিউল হক রিপন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ লিটন মোল্লা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আলফাডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ নিয়ামত হোসেন পারভেজ ও মোঃ শাহারিয়ার হাবিব।
এ সময় আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ যুবদল এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।