• ঢাকা |

মানিকগঞ্জে প্রকল্পের অর্থ বছর শেষ হলেও কাজ শুরু হয়নি এখনো


নিউজ প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

দীপক সূত্রধর, মানিকগঞ্জঃ ‎মানিকগঞ্জের শিবালয় উপজেলার ৭নং শিমুলিয়া ইউনিয়ন পরিষদে অর্থ বছর পার হয়ে গেলেও এখনো পর্যন্ত শেষ করতে পারেনি উন্নয়ন সহয়তা প্রকল্পের কাজ।
‎জানা যায়,২০২৪-২০২৫ অর্থ বছরের উন্নয়ন সহয়তার প্রকল্প আসে ৭নং শিমুলিয়া ইউনিয়ন পরিষদে। প্রথম দফায় ৬ লক্ষ ৭২ হাজার টাকা প্রকল্পের বরাদ্দ আসে তা বাস্তবায়ন হলেও দ্বিতীয় দফায় প্রকল্প বরাদ্দের টাকা আসে ৬ লক্ষ ৭২ হাজার টাকা। দ্বিতীয় দফার প্রকল্প অর্থবছর পার হয়ে গেলেও এখনও পর্যন্ত তা বাস্তবায়ন করতে ব্যর্থ হয় ইউনিয়ন পরিষদ কতৃপক্ষ।
‎সরজমিনে শিমুলিয়া ইউনিয়ন পরিষদে গেলে জানা যায়, ৫ আগস্টের পর পালিয়ে যায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জহির উদ্দিন । ইউপি সদস্যদের ঐক্যমত না থাকায় উন্নয়ন সহায়তা প্রকল্পের দ্বিতীয় দফার কাজ বাস্তবায়ন করা সম্ভব নয়নি। এছাড়াও প্রকল্প বাস্তবায়ন না হওয়ার জন্য নানা অজুহাত দেখান শিমুলিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান প্রশাসক ও সচিব মোঃ মিরাজ হোসেন।গত ২ মাস আগে প্রকল্প বরাদ্দের টাকা আসলেও তা এখনও পর্যন্ত কাজ করা হয়নি।


‎এ ব্যপারে ৭নং শিমুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সচিব মোঃ মিরাজ হোসেন বলেন, ৫ আগস্টের পর সরকার ব্যবস্থা ভঙ্গুর থাকায় কাজ করা হয়ে ওঠেনি। এছাড়াও ইউপি সদস্যদের ঐক্যমত না থাকায়ও কাজ করা হয়নি। বরাদ্দের টাকা আমাদের একাউন্টে আছে, দুই মাস আগে একাউন্টে এসেছে ।উন্নয়ন সহায়তার টাকা নয় ছয় করার কোন সুযোগ নাই । আমরা ইউএনও'র কাছে কাজের তালিকা দিয়েছি অনুমোদন হলেই কাজ শুরু করা হবে ।

‎সুশাসনের জন্য নাগরিক সুজন মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস বলেন, এ ধরনের প্রকল্পের কাজ সাধারণত জনগণের চাহিদার ভিত্তিতে করা হয়। যখন টাকা বরাদ্দ হয় তখন এটি অবশ্যই জরুরি ভিত্তিতে সম্পন্ন করা উচিত। যদি এই কাজটা কেউ সময়মত না করে থাকে, তবে এ কাজের দায় বা দায়িত্বশীল যে আছে তাকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে।যাতে এ ধরনের কাজ ভবিষ্যতে আর না করতে পারে।

‎শিবালয় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাহমিনা আক্তার চৌধুরী'র সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

‎এ ব্যাপারে মানিকগঞ্জ জেলা প্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ লুৎফর রহমান বলেন, অর্থবছর পেরিয়ে গেলে কাজ না করার কোন সুযোগ নাই, যদি কেউ এরকম করে থাকে তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

‎এ বিষয়ে শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন বলেন, বিষয়টি আমার জানা নাই, আমি জেনে আপনাকে জানাচ্ছি ।