• ঢাকা |

জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট দিন-অধ্যক্ষ ইজ্জত উল্লাহ


নিউজ প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারী, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

এস এম মোতাহিরুল হক শাহিন, তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালা ইসলামকাটি সুজনসাহা বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামকাটি ইউনিয়ন  শাখার উদ্যোগে আসন্ন ত্রৈয়দশ জাতীয় সংসদ  নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) বিকাল ৪টায় সুজনশাহ বালিকা বিদ্যালয় এর সামনে এ জনসভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা ইসলামকাটি ইউনিয়ন  শাখার সেক্রেটারি সরদার রফিকুল ইসলাম  এর সেক্রেটারী  সঞ্চালনায় ও ইসলামকাটি ইউনিয়ন  শাখার  আমির মাওলানা বাহাউদ্দীন এর সভাপত্তিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সাতক্ষীরা -১(তালা- কলারোয়া) সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা সবাই দুর্নীতি মুক্ত সমাজ চাই। মানুষের কল্যানে কাজ করতে চাই। আওয়ামীলীগ, বিএনপি কিম্বা অন্য কেনো দল আমার শত্রু নয়, চাদাবাজরাই আমার প্রধান শত্রু।

 জামায়াতে ইসলামী এ দেশে ইনছাপ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়।চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাস নির্মুল করতে চায়। ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গড়ার, মানুষের অধিকার আদায়ের জন্য দাঁড়িপাল্লা কে বিজয়ী করার আহবান জানান ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নায়েবে আমীর আলহাজ্ব ডা. মাহমুদুল হক, ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য আমিরুল ইসলাম। সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক গাজী সুজায়াত আলী, ডা. আফতাব উদ্দীন, সাবেক জেলা ছাত্র শিবি সভাপতি খোরশেদ আলম, ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি হাফেজ মেহেদী হাসান, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক ডা. তৈয়েবুর রহমান, ইসলামকাটি ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, ছাত্র শিবির জেলা সভাপতি জুবায়ের হোসেন, মাষ্টার আমিনুর রহমান, সাবেক প্রধান শিক্ষক শেখ নিছার উদ্দীন, প্রমুখ। ‎