• ঢাকা |

বরকত উল্লাহ বুলুর সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত


নিউজ প্রকাশের তারিখ : ১৭ জুলাই, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও জিসপ নোয়াখালী জেলা শাখার আহবায়ক নুর আলম বাচ্চুর সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় । বুধবার (১৬ জুলাই ) বিকাল ৪ টায় নয়াপল্টনে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন জিসপ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি গিয়াস উদ্দিন খোকন।


অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব আব্দুর রহিম, জিসপ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মো: নুরুজ্জামান, সদস্য মো: জাহাঙ্গীর আলম,যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন গাজী, আবুল কালাম আজাদ রতন, জিএস মো: ফখরুল ইসলাম,এম এ মহিত চৌধুরী, সহ দপ্তর সম্পাদক মহিউদ্দিন মোস্তফা, যুবনেতা টিপু সুলতানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আমিনুল/দৈনিক গণজাগরণ