• ঢাকা |

রায়পুরে পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবির লক্ষ্যে মতবিনিময় সভা 


নিউজ প্রকাশের তারিখ : ৬ অক্টোবর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

নুরউদ্দিন জাবেদ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে বিশিষ্টজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (৬ অক্টোবর) রাত ৮টার দিকে পৌর শহরের গুহা চায়নিজ রেস্টুরেন্টে বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়পুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের ঘরে ঘরে জামায়াতের পক্ষে এখন গণজোয়ার সৃষ্টি হয়েছে। পিআর পদ্ধতি পৃথিবীর অন্যতম জনপ্রিয় একটি নির্বাচন পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে যেন দেশের নেতৃত্বে যোগ্য ও দেশপ্রেমিক মানুষ উঠে আসতে পারে, সে জন্য আল্লাহর তাওফিক কামনা করেন তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট নাজির আহমেদ।বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ফারুক হোসেন মুহাম্মদ নূরনবী, মাষ্টার ঈসমাঈল হোসেন, রায়পুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা ইউসুফ জামাল, পৌর আমীর হাফেজ ফজলুল করিম, নায়েবে আমীর অ্যাড. কামাল উদ্দীন ও পৌর সেক্রেটারি আশরাফুল ইসলাম রাকিব।

সভাপতিত্ব করেন রায়পুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাইয়্যেদ নাজমুল হুদা এবং সঞ্চালনা করেন অ্যাডভোকেট আব্দুল আউয়াল রাছেল।