• ঢাকা |

খেলাফত মজলিস নেতৃবৃন্দের ঈদের জামায়াতের স্থান নির্ধারণ


নিউজ প্রকাশের তারিখ : ১৮ মার্চ, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেশের বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদায় করবেন। দলটির শীর্ষ নেতারা নিজ নিজ এলাকায় ঈদের জামায়াতে অংশগ্রহণ ও ইমামতি করবেন।

খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ হবিগঞ্জের বানিয়াচং উপজেলার এড়ালিয়া ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করবেন এবং জামায়াতে ইমামতি করবেন। দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের রাজধানীর পশ্চিম আগারগাঁও ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করবেন।

নায়েবে আমিরদের মধ্যে মাওলানা সাখাওয়াত হোসাইন খুলনা মহানগরীর ইসলামপুর জামে মসজিদে ঈদের জামায়াতে ইমামতি করবেন। মাওলানা আহমদ আলী কাসেমী রাজধানীর হাজারীবাগের কমরুদ্দিন শাহী জামে মসজিদে ইমামতি করবেন। হাফেজ মাওলানা মজদুদ্দিন আহমদ সিলেটের ভার্থখোলা ঈদগাহ মাঠে ঈদের জামায়াতে ইমামতি করবেন।

এছাড়া অধ্যাপক আবদুল্লাহ ফরিদ পাবনার আটঘরিয়া উপজেলার চৌকিবাড়ী ঈদগাহ মাঠে নামাজ আদায় করবেন। অধ্যাপক মাওলানা আবদুল কাদির সালেহ লন্ডনে ঈদের নামাজ আদায় করবেন। অধ্যাপক সিরাজুল হক কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজ আদায় করবেন।

অন্যদিকে মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক রাজধানীর বাড্ডা ডিআইটি প্রজেক্ট জামে মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। মুফতি আবদুল হামিদ জয়পুরহাটের কলন্দপুর ঈদগাহ মাঠে ঈদের জামায়াতে ইমামতি করবেন। সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন।

খেলাফত মজলিসের পক্ষ থেকে দেশবাসীর প্রতি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানানো হয়েছে।