• ঢাকা |

জাতীয় পার্টির জরুরী প্রেসিডিয়াম বৈঠক অনুষ্ঠিত 


নিউজ প্রকাশের তারিখ : ২০ ডিসেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

জাতীয় পার্টিকে নির্বাচন থেকে দূরে রাখতেই, আনিসুল  ইসলাম মাহমুদের বাসভবনে হামলা অগ্নিসংযোগ
প্রেস বিজ্ঞপ্তি: 
দলের চেয়ারম্যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের হাটহাজারীর বাড়িতে অগ্নি সংযোগ ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় পার্টি। 
শনিবার সকালে রাজধানীর গুলশানে হাওলাদার টাওয়ারে অনুষ্ঠিত জাতীয় পার্টির জরুরী প্রেসিডিয়াম বৈঠকে  নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা বলা হয়, জাতীয় পার্টিকে নির্বাচন থেকে দূরে রাখতেই পরিকল্পিত ভাবে পার্টির চেয়ারম্যানের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। 
প্রেসিডিয়াম বৈঠকের  শুরুতে  জুলাইযোদ্ধা ওসমান হাদীর মৃত্যুতে ঘোষিত রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে তার আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়। 
ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে ও মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের  পরিচালনায় অনুষ্ঠিত।
প্রেসিডিয়াম সভার প্রস্তাবে বলা হয়, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের সাদেকনগর গ্রামে  জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ও জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বাসভবনে শতাধিক দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা তার বাসভবনে 
অগ্নিসংযোগ  ও লুটপাট করে।এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানায় প্রেসিডিয়াম সভা। 
এছাড়া দৈনিক প্রথম আলো,ডেইলি স্টার,ধানমন্ডির ৩২ নম্বর,ছায়ানট,উদিচি, আওয়ামী লীগ, নেতাদের বাসভবন সহ বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় প্রেসিডিয়ামের সভা থেকে। 
বৃহস্পতিবার রাতে  ময়মনসিংহে হিন্দু যুবককে প্রকাশ্যে হত্যার পর অগ্নিসংযোগ, সাংবাদিক নুরুল কবিরের উপর হামলা, খুলনাতে সাংবাদিক হত্যা,  এবং  চট্টগ্রাম ও খুলনাতে ভারতীয় সহকারি হাইকমিশনারের বাসভবনে হামলার অপচেষ্টা,লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাসভবনে অগ্নিসংযোগ ও শিশু হত্যা ঘটনায গভীর উদ্বেগ প্রকাশ করে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সভা। 
প্রেসিডিয়াম সভার প্রস্তাবে আরো বলা হয়, দেশের দৈনিক প্রথম আলো, ডেইলি স্টার সহ বিভিন্ন স্থাপনায় হামলা, ভাংচুর, অগ্নি সংযোগের ঘটনায়  জাতি হিসাবে বিশ্ব দরবারে আমাদের দেশের  ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন করেছে। 
এর পাশাপাশি জাতীয় পার্টির চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের বাসভবনসহ বিভিন্ন রাজনৈতিক নেতাদের বাসভবন,সাংস্কৃতিক প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, ভারতীয় সহকারি হাইকমিশনারের বাসভবনের হামলার  অপচেষ্টা,ময়মনসিংহে প্রকাশ্যে হিন্দু যুবককে পিটিয়ে হত্যার পর লাশে অগ্নিসংযোগের ঘটনা একটি অশুভ গোষ্ঠীর পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলে মনে করে জাতীয় পার্টি। 
জাতীয় নির্বাচনকে বানচাল  ও দেশকে একটি অন্ধকার যুগের দিকে ফেলে দেয়ার পরিকল্পনা হিসেবে এ ধরনের বীভৎস- সহিংস কর্মকাণ্ড পরিচালনা পরিচালিত করছে একটি স্বার্থান্বেষী মহল।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সভার প্রস্তাবে বলা হয়, জাতীয় পার্টি একটি নির্বাচন মুখী দল। নির্বাচনে অংশগ্রহণ করার লক্ষ্যকে সামনে রেখে ইতিমধ্যে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট নামে বৃহত্তর রাজনৈতিক জোট গঠন করা হয়েছে। 
কিন্তু বর্তমানে দেশের যে সহিংস পরিস্থিতি, এ অবস্থায় কোনভাবেই অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়। এছাড়া জাতীয় পার্টি  যখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, এর মধ্যেই পার্টির চেয়ারম্যানের বাসভবনে অগ্নি সংযোগের ঘটনা জাতীয় পার্টিকে  নির্বাচন থেকে দূরে রাখার  ষড়যন্ত্রের অংশ বলে মনে করে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সভা। 
এছাড়া এখনো পর্যন্ত জাতীয় পার্টির যে  সকল নেতাদের নামে জুলাই আগস্টের মিথ্যা হত্যা মামলা দেয়া হয়েছে,  সেগুলো এখনো প্রত্যাহার করা হয়নি। এছাড়া জাতীয় পার্টির অনেক নেতাদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দিলাম। মামলা প্রত্যাহার,ও ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার  না করলে জাতীয় পার্টির নেতারা কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে, তা নিয়ে প্রশ্ন রাখে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সভা। 
জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার  আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন - মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার,  নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, শফিকুল ইসলাম সেন্টু,  জহিরুল ইসলাম জহির,মোস্তফা আল মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য - ফখরুল ইমাম, নাসরিন জাহান রত্না, সোলায়মান আলম শেঠ,মাশরুর মাওলা, নাজমা আক্তার, জসিম উদ্দিন ভূঁইয়া,আরিফুর রহমান খান, অধ্যাপক নুরুল ইসলাম মিলন, সরদার শাজাহান, ফখরুল আহসান শাহজাদা, বেলাল হোসেন, নুরুল ইসলাম ওমর, আমানত হোসেন আমানত, জাহাঙ্গীর আলম পাঠান,শাহ জামাল রানা, শেখ মতলুব হোসেন লিয়ান।