• ঢাকা |

ঠাকুরগাঁওয়ে বিজিবির মাদকবিরোধী অভিযানে আটক ৩


নিউজ প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (৫০ বিজিবি)-এর মাদকবিরোধী অভিযানে ইয়াবা, বিপুল পরিমাণ নিষিদ্ধ নেশাজাতীয় ট্যাবলেট ও দুইটি চোরাই মোটরসাইকেলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর ) গভীর রাতে বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝারী সীমান্তের ৩৮১ নম্বর মেইন পিলার থেকে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে উদয়পুর মাহাতবস্তি এলাকায় এ অভিযান পরিচালনা করে ৫০ বিজিবি। এসময় তিনজনকে হাতে-নাতে আটক করেন তারা।

আটকদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট, ৪০০ পিস নিষিদ্ধ ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ২টি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটকরা হলেন— বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারি বারসা গ্রামের মৃত নুর মোহাম্মদ ছেলে রেজাউল করিম (৩২), মোড়লহাট পাড়োয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে আলী হোসেন (৫০), মোড়লবস্তি গ্রামের মৃত সাবের আলীর ছেলে হাকিম (২৪)।

ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে জব্দকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেলসহ তাদের বালিয়াডাঙ্গী থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, “সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”