• ঢাকা |

নড়াইলে আগুনে পুড়লো তিন ব্যবসা প্রতিষ্ঠান, অগ্নিদগ্ধ ১


নিউজ প্রকাশের তারিখ : ৬ নভেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি 

 

নড়াইল সদর উপজেলায় অগ্নিকাণ্ডে ৩ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এসময় সাইফুল ইসলাম নামে এক দোকানি অগ্নিদগ্ধ হন। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভোরে উপজেলার গোবরা বাজারের এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

নড়াইল ফায়ার সার্ভিস অফিসের ষ্টেশন কর্মকর্তা মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন। 

 

ফায়ার সার্ভিস ও ভুক্তভোগী দোকান মালিকেরা জানান, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে বাজারের সাইফুল ইসলামের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা পাশের দুটি দোকানে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয় লোকজন টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় আধাঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

 

এদিকে দোকান থেকে মালামাল বের করার সময় এক মুদি দোকানী সাইফুল ইসলাম অগ্নিদগ্ধ হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করেন। অগ্নিকাণ্ডে সঞ্জয় দাস এবং আবুল বাসার মিয়ার মিষ্টির দোকান আংশিক পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩০ লক্ষাধিক টাকা বলে জানান ভুক্তভোগি ব্যবসায়ীরা।

 

 নড়াইল ফায়ার সার্ভিস অফিসের ষ্টেশন কর্মকর্তা  মাসুদ রানা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,বিদ্যুতের শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। পরে তদন্ত সাপেক্ষে  বিস্তারিত জানানো সম্ভব হবে।