• ঢাকা |

কুমিল্লা-৩ মুরাদনগরে বিএনপি প্রার্থীর ব্যাপক প্রচারণা: পিছিয়ে নেই দাঁড়িপাল্লার প্রার্থীও


নিউজ প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারী, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

সৈয়দ আখতার সিরাজী: কুমিল্লা-৩ মুরাদনগর সংসদীয় আসনে বিএনপি প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ) বৃহস্পতিবার ব্যাপক গণসংযোগ করেছেন। তাঁর দলের লোকজন ও স্থানীয় জনগণ মুরাদনগরের রামচন্দ্রপুর, মুরাদনগর উত্তর ও মুরাদনগর সদরের পশ্চিম নবীপুরে গণসংযোগ, মিছিল ও জন সমাবেশ করেছেন। বিভিন্ন স্থানে দিনব্যাপী জনসংযোগ ও জনসভা করেন বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী কায়কোবাদ। পাশাপাশি জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ সোহেলও জোরকদমে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন।

জাতীয় নির্বাচনের আর মাত্র বাকি ১২ দিন। স্থানীয় জনগণ দুই প্রার্থীর মাঠের লড়াই দেখার সাথে সাথে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের লড়াইটা কেমন হয়, তাও দেখার অপেক্ষায় আছেন। উপজেলার পশ্চিম আলীরচর দক্ষিণ মুরাদনগরের পরমতলা, উত্তরের বাঙ্গরা, যাত্রাপুর, কুলুবাড়ি, কোম্পানীগঞ্জ বাজার এলাকায় মিছিল করেছে। কোম্পানীগঞ্জে বৃহস্পতিবার হাটের দিন হওয়ায় মিছিলের সরগরমে সাধারণ জনগণ ভোগান্তির শিকার হয়েছেন। জানা গেছে, এদিন মুরাদনগরের ২২ ইউনিয়নের লাখ লাখ ভোটার আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দাড়িপাল্লার প্রার্থী ইউসুফ সোহেলের জয়ের আশায় দিন গুনছেন।

বিএনপি প্রার্থী কায়কোবাদ এর কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ বলছেন, ধানের শীষের জয়ের পাল্লা ভারী।

মুরাদনগরে আমজনতার চৌধুরী রকিবুল হক, গণ অধিকার পরিষদের (জিওপি)'র মনিরুজ্জামানসহ ৪ প্রার্থী জোর লড়াইয়ে রয়েছে মাঠে।

কুমিল্লা জেলা প্রশাসন ও জেলা রিটার্নিং কর্মকর্তা নির্বাচন সামনে রেখে লাখ লাখ মানুষের নিরাপত্তা শঙ্কাহীন করতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছেন।

জামায়াতসহ ১১ দলীয় জোটের কর্মীরা মুখিয়ে আছেন দাঁড়ি পাল্লা প্রতীকের প্রার্থী যেন নির্বাচনে বিজয়ী হয়। সে স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েই তারা ঘরে ফিরবেন এটাই তাদের প্রত্যাশা।

দীর্ঘদিন ধরে ইসলামপন্থী রাজনীতিতে জামায়াত যে অবদান রাখছে, নতুন করে দেশ গড়ার কথা তারা আবারও বলেছেন।

কুমিল্লার মুরাদনগর, তথা দেশবাসী আশা করছেন আগামীতে নতুন কেহ নির্বাচত হোক।

বিএনপির পক্ষে যে গণজোয়ার মাঠপর্যায়ের নেতাকর্মীরা তৈরি করেছেন ভোটের অঙ্কে পরিবর্তন এবং সম্ভাব্য ক্ষমতার পালাবদলের আশা- সব মিলিয়ে অনেক দল ও নেতা নিজেদের অবস্থান নতুন করে পর্যালোচনা করছেন।

মুরাদনগরের বিএনপি প্রার্থী কাজী কায়কোবাদ আবারো স্বপ্ন দেখছেন জয়ী হবার।

রাজনৈতিক গবেষক সৈয়দ আকরাম হোসেন খান বলেছেন, “যেখানে জোয়ার, সেখানেই দাঁড়াচ্ছে দাড়িপাল্লা। তাই তারা শেষ চেষ্টা চালাচ্ছে" - এটাই এখনকার বাস্তবতা।

জয় ইনশাআল্লাহ হবে সত্যের, জনপ্রিয়তার, খোদাভীরু জনগণের।