পাবর্তীপুর প্রতিনিধি: জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে এনসিপিকে ক্ষমতায় আনতে সামনে জাতীয় ত্রয়োদশ নির্বাচনে ভোট দিতে হবে। ইতিপূর্বে বহু দল ক্ষমতায় এসেছিল। তারা কেউ জনগনের কথা রাখেনি। কাজ করেনি। তারা নিজের আখের গোছাতে ব্যস্ত ছিল। সময় এসেছে এখনই জুলাইকে বাস্তবাযন করার। একথা গুলো বলেন, জাতীয় নাগরিক পাটির ( এনসিপি) যুগ্ন মুখ্য সমন্বয়ক হেড অব হেলথ উইং নির্বাহী কাউন্সিলের সদস্য ডাঃ আবদুল আহাদ।
বুধবার (০৫ নভেম্বর) বিকাল ৫ টায় দিনাজপুরের পাবর্তীপুর কেন্দ্রীয় বাসটার্মিনালে জাতীয় নাগরিক পাটি( এনসিপি) পাবর্তীপুর শাখার আয়োজনে একবিশাল জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পাটির পাবর্তীপুর উপজেলা শাখার সমন্বয়ক তারিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জাতীয় ছাত্রশক্তি কেন্দ্রীয সংগঠক আল মেহেরাফ শাহারিয়ার মিথুন, দিনাজপুর জেলা প্রধান সমন্বয়কারী ফযসাল করিম সোয়েব, যুগ্ন সমন্বয়কারী ইমরান চৌধুরী নিশাদ প্রমুখ।
উপজেলার ১০ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা থেকে প্রায় ৩ হাজার নারী পুরুষ খন্ড খন্ড মিছিল নিয়ে আসে সভাস্থলে। জনসভা শেষে বিশাল মিছিল নিয়ে শহর প্রদক্ষিন করে।প্রধান অতিথি আরো বলেন, এই এলাকা জুলাই যোদ্ধাদের। তাই সবাই কে এনসিপির ছায়াতলে আসার আহবান জানান।