• ঢাকা |

টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযান বিভিন্ন অপরাধে ১৬জন গ্রেফতার


নিউজ প্রকাশের তারিখ : ১২ মার্চ, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

সৈয়দ আতিক, গাজীপুর : গাজীপুর মহানগরীর টঙ্গীতে ছিনতাই ও মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  বৃহস্পতিবার টঙ্গীর এরশাদনগর ও ব্যাংক মাঠ বস্তিতে এ অভিযান চালানো হয়। এ সময় দেশীয় অস্ত্র জব্দ করা হয়। 
গ্রেফতারকৃতরা হচ্ছে-শাকিল, জয়, জাহিদ, হৃদয়, শান্ত, সোহাগ, মামুন, নাসির, খালিদ হাসান, শিবা, পারভেজ, মাসুম, কিরণ, মুক্তার, মাইনউদ্দিন রাব্বি ও জয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে এরশাদনগর ও ব্যাংক মাঠ বস্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কয়েকটি ঘরে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় ১৬ জনকে আটক করা হয়। পরে থানায় এনে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা শেষে আদালতে পাঠানো হয়েছে।