ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের স্মার্টফোন বাজারে নতুন সি-সিরিজের ডিভাইস রিয়ালমি সি১০০ আনতে যাচ্ছে তরুণদের মধ্যে জনপ্রিয় প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, দ্রুত চার্জিং, টেকসই নির্মাণ এবং পানি ও ধুলা প্রতিরোধী সক্ষমতাকে গুরুত্ব দিয়ে নতুন এই স্মার্টফোনটি বাজারে আনার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
রিয়েলমি জানিয়েছে, ব্যবহারকারীদের দৈনন্দিন নানা ধরনের প্রয়োজন বিবেচনায় realme C100-এ দেওয়া হয়েছে ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের (mAh) টাইটান ব্যাটারি। এর সঙ্গে রয়েছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা এবং সাত বছর পর্যন্ত ব্যাটারি হেলথ ধরে রাখার সক্ষমতা।
প্রতিষ্ঠানটির ল্যাব পরীক্ষার তথ্য অনুযায়ী, একবার পূর্ণ চার্জে realme C100 প্রায় ১ দশমিক ৭ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে। এ ছাড়া ডিভাইসটি ১১ ঘণ্টার বেশি অনলাইন গেমিং, ২৪ ঘণ্টার বেশি অনলাইন স্ট্রিমিং, ২০ ঘণ্টার বেশি অনলাইন নেভিগেশন এবং ৪০ ঘণ্টার বেশি সাধারণ কাজ চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে।
ফলে দীর্ঘ সময় পড়াশোনা, অনলাইন ক্লাস, কাজ, বিনোদন কিংবা গেমিংয়ের ক্ষেত্রে ব্যবহারকারীদের ঘন ঘন চার্জ দেওয়ার প্রয়োজন কমবে বলে আশা করছে রিয়েলমি।
শুধু ব্যাটারি নয়, ডিভাইসটির স্থায়িত্বের দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। realme C100-এ ব্যবহার করা হয়েছে আর্মরশেল গ্লাস এবং অতিরিক্ত সুরক্ষার জন্য রয়েছে একটি প্রোটেক্টিভ লেয়ার। এর মাধ্যমে দৈনন্দিন ব্যবহারে দুর্ঘটনাবশত পড়ে যাওয়া বা ধাক্কার মতো পরিস্থিতিতে ফোনের সুরক্ষা বাড়ানোর চেষ্টা করা হয়েছে।
ডিসপ্লেকে ছোটখাটো আঁচড় থেকে সুরক্ষিত রাখতে এতে হার্ড গ্লাস সারফেসও রয়েছে। পাশাপাশি, পানি ও ধুলা প্রতিরোধে ডিভাইসটিতে IP69 Pro রেটিং এবং ধাক্কা মোকাবিলায় মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স প্রযুক্তি ব্যবহারের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
স্মার্টফোনের বাজারে বর্তমানে শুধু ক্যামেরা বা প্রসেসিং সক্ষমতার পাশাপাশি ব্যাটারি ব্যাকআপ, ডিভাইসের স্থায়িত্ব এবং দৈনন্দিন ব্যবহারে নির্ভরযোগ্যতাও ক্রেতাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বিশেষ করে শিক্ষার্থী, তরুণ পেশাজীবী, গেমার এবং নিয়মিত অনলাইন কনটেন্ট ব্যবহারকারীদের জন্য দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ একটি গুরুত্বপূর্ণ বিবেচনা।
এই বাস্তবতায় বড় ব্যাটারি, দ্রুত চার্জিং, দীর্ঘমেয়াদি ব্যাটারি হেলথ এবং ডিউরেবিলিটিকে একসঙ্গে গুরুত্ব দিয়ে realme C100 বাজারে আনার উদ্যোগ নিয়েছে রিয়েলমি। প্রতিষ্ঠানটির প্রত্যাশা, এসব সুবিধা নতুন ডিভাইসটিকে দৈনন্দিন ব্যবহারের জন্য একটি নির্ভরযোগ্য স্মার্টফোন হিসেবে তরুণসহ বিভিন্ন বয়সের ব্যবহারকারীদের কাছে আকর্ষণীয় করে তুলবে।