• ঢাকা |

জনগণের রায় যারা মানেনা তারা জনগণের সরকার হতে পারেনা-রফিকুল ইসলাম খান


নিউজ প্রকাশের তারিখ : ৬ আগস্ট, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

মোঃ আশরাফুল আলম মন্ডল গাজীপুরজেলা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেছেন,
গণভোটের গণরায় বাস্তবায়ন ও ফ্যাসিবাদের দোসর গণহত্যারীদের বিচারের মুখোমুখি করতে হবে।যারা জনগণের রায় মানেনা তারা জনগণের সরকার হতে পারেনা।জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে গেলে পতিত স্বৈরাচারের মত বিদায় নিতে হবে।
গতকাল বুধবার (০৫আগস্ট) বিকেলে গাজীপুর শিববাড়ী চত্বরে গণভোটের গণরায় ও জুলাই গণহত্যার দোসরদের বিচারের দাবীতে ১১ দল আয়োজিত বিশাল সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেছেন।
গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি আ ফ ম ফারুকের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা উত্তরের পরিচালক মো.আব্দুর রব,গাজীপুর জেলা আমীর ড.মো জাহাঙ্গীর আলম।
সমাবেশে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের নায়েবে আমীর মো.খায়রুল হাসান ও মো.হোসেন ,সহকারী সেক্রেটারি মো.আফজাল হোসেন,বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো.সালাহউদ্দিন আইয়ূবী এমপি,ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগর সভাপতি মো.ইয়াসির আরাফাত প্রমুখ।