বিশেষ প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী কার্জন হলের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনের উদ্দেশ্যে আয়োজিত হতে যাচ্ছে কার্জোনিয়ান মিলনমেলা ২০২৬। আজ শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) টঙ্গীর এরশাদ নগরের শালিকচূড়াতে অবস্থিত ওয়েগা গ্রুপের সবুজ চত্বরে এই মিলনমেলা অনুষ্ঠিত হবে।
এই অনুষ্ঠানে ৮০, ৯০ ও ২০০০ দশকের অংশগ্রহণে মনোজ্ঞ বিতর্ক, সাংস্কৃতিক পরিবেশনা, গান, নাচ, আবৃত্তি ও কৌতুক পরিবেশিত হবে। এছাড়াও থাকবে খেজুর রসের পায়েস ও ডালপুরি আড্ডা।
কার্জোনিয়ান মিলনমেলা ২০২৬-এর উদ্দেশ্য হলো প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করা এবং কার্জন হলের সোনালী দিনগুলোর স্মৃতিচারণ করা। অনুষ্ঠানে উপস্থিত হয়ে সকল কার্জোনিয়ান আরো একবার হারিয়ে যাবেন সেই সোনালী দিনগুলোতে।
ওয়েগা গ্রুপের চেয়ারম্যান মো: মেজবাহ উদ্দিন আলী সকল কার্জোনিয়ানকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন।