• ঢাকা |

সিনিয়র সাংবাদিক অধ্যাপক রফিক উল্লাহ শিকদার আলো'র মৃত্যুতে বাংলাদেশ রিপোর্টাস কাউন্সিলের শোক প্রকাশ


নিউজ প্রকাশের তারিখ : ২৫ আগস্ট, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

বাংলাদেশ রিপোর্টাস কাউন্সিল বিআরসি'র সহ-সভাপতি ও দৈনিক আলোর বার্তার সম্পাদক, জাতীয় প্রেস ক্লাবের স্হায়ী সদস্য অধ্যাপক রফিকউল্লাহ সিকদার আলো ২৩ আগষ্ট হাসপাতালে চিকিৎসাধিন অবস্হায় মৃত্যুবরন করেন ( ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজেউন) এবং মিরপুর শহীদ বুদ্ধিজীবি কবরস্থানে তাকে সমাহিত করা হয়। 
বাংলাদেশ রিপোর্টাস কাউন্সিল এর সভাপতি টি এইচ এম জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক মো:বিল্লাল হোসেন এক শোক বার্তায় বলেন,অধ্যাপক রফিক উল্লাহ শিকদার ছিলেন একজন আলোকিত মানুষ।তিনি সবসময় মানুষের কল্যাণে নিবেদিত ছিলেন এবং একজন সৎ,আমলদার ও বন্ধুসুলভ ব্যক্তিত্ব ছিলেন।তাঁর মৃত্যুতে দেশবাসী হারিয়েছে একজন প্রবীণ সাংবাদিক ও সম্পাদককে।
বাংলাদেশ রিপোর্টাস কাউন্সিল গভীর ভাবে শোকাহত ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা রইল।রফিক উল্লাহ শিকদার এর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

বার্তা প্রেরক:
সিদ্দিকুর রহমান
তথ্য,গণমাধ্যাম ও গবেষণা সম্পাদক
বাংলাদেশ রিপোর্টাস কাউন্সিল