• ঢাকা |

মাগুরায় বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ আহত-১০


নিউজ প্রকাশের তারিখ : ১৪ জুলাই, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধিঃ  মাগুরা-ঝিনাইদহ সড়কের আলমখালী এলাকায় রবিবার যাত্রীবাহী বাসের সাথে একটি ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০জন।নিহতরা হচ্ছেন মাগুরা সদর উপজেলার গৌরীচরণপুর গ্রামের আওয়াল হোসেনের ছেলে ভ্যান চালক সাগর (৪৭) এবং সদর উপজেলার দোড়ামথনা গ্রামের চুন্নুমিয়ার স্ত্রী রেশমা খাতুন (৩৫)।


মাগুরার রামনগর হাইওয়ে থানার উপ-পরিদর্শক মাহবুবর রহমান জানান, রবিবার বেলা ১১ টার দিকে মাগুরামুখী গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাগুরা-ঝিনাইদহ সড়কের আলমখালী এলাকায় গোপালপুর অভিমুখী যাত্রীবাহী ভ্যানটিকে সামনে থেকে আঘাত করে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময়
ঘটনাস্থলেই ভ্যানচালক সাগরের মৃত্যু হয়।

স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের মধ্যে ৮ জনকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যান। আহত অপর ৩ জনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে রেশমা খাতুনের মৃত্যু হয়। বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।