• ঢাকা |

পিএসটিসির ৩৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত


নিউজ প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

প্রেস বিজ্ঞপ্তি: খ্যাতনামা বেসরকারি উন্নয়ন সংস্থা পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি)-এর ৩৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৫ তারিখে আফতাবনগরস্থ পিএসটিসি ভবনে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পিএসটিসির চেয়ারপারসন মিস সানজিদা ইসলাম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মো. গোলাম রহমান, ভাইস চেয়ারপারসন মিস গীতালি বদরুন্নেসা হাসান, পিএসটিসির অন্যান্য সদস্যবৃন্দ এবং যুব প্রতিনিধিরা।
পিএসটিসির নির্বাহী পরিচালক ও সদস্য-সচিব ড. নূর মোহাম্মদ সভায় ২০২৫ সালের বার্ষিক কর্মসূচি ও আর্থিক প্রতিবেদন এবং ২০২৬ সালের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। উপস্থিত সদস্যরা পিএসটিসির ধারাবাহিক অগ্রগতি ও অর্জনের ভূয়সী প্রশংসা করেন, বিশেষ করে ইন্টারন্যাশনাল প্ল্যানড প্যারেন্টহুড ফেডারেশন (আইপিপিএফ)-এর সহযোগী সদস্যপদ অর্জন এবং পিএসটিসির নিজস্ব ভবনের উদ্বোধন—যা ড. নূর মোহাম্মদের দক্ষ ও দূরদর্শী নেতৃত্বের ফল বলে উল্লেখ করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার ড. আখতার বানু-এর তত্ত্বাবধানে এবং সমাজসেবা অধিদপ্তরের একজন প্রতিনিধির উপস্থিতিতে ২০২৬–২০২৭ মেয়াদের জন্য পিএসটিসির পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বসম্মতিক্রমে মিস সানজিদা ইসলাম চেয়ারপারসন, মিস গীতালি বদরুন্নেসা হাসান ভাইস চেয়ারপারসন এবং মি. বদরুল মুনির কোষাধ্যক্ষ হিসেবে পুনর্নির্বাচিত হন। নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরা হলেন অধ্যাপক ড. মো. গোলাম রহমান, মি. এএসএম মাহবুবুল আলম, ড. মো. খালেকুজ্জামান (রোমেন রায়হান), মিস আলেয়া তামজিদা, যুব সদস্য মিস প্রিয়তা মণ্ডল এবং মিস ফাইজা রহমান অনিলা। 
সভাপতির সমাপনী বক্তব্যে তিনি বলেন, পিএসটিসির অগ্রগতি আরও সুসংহত করতে নতুন উদ্ভাবন, সবার জন্য মানসম্মত সেবা এবং দীর্ঘমেয়াদি স্থায়িত্বের ওপর গুরুত্ব দেওয়া জরুরি। তিনি পিএসটিসির লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন, যাতে পিএসটিসি ‘ভালো’ থেকে ‘অনুকরণীয়’ প্রতিষ্ঠানে রূপ নিতে পারে।
উল্লেখ্য, পিএসটিসিতে প্রতি দুই বছর অন্তর পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
৪৭ বছরের গৌরবোজ্জ্বল পথচলায় পিএসটিসি ধারাবাহিকভাবে নারীর ক্ষমতায়ন এবং শিশু, কিশোর-কিশোরী ও যুবসমাজের চাহিদা পূরণে কাজ করে যাচ্ছে। ড. নূর মোহাম্মদের নেতৃত্বে পিএসটিসি বর্তমানে পুনর্ব্র্যান্ডিং ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির মধ্য দিয়ে একটি টেকসই প্রতিষ্ঠানে রূপান্তরিত হচ্ছে, যা জাতীয় উন্নয়ন অগ্রাধিকার ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।