• ঢাকা |

আলফাডাঙ্গায় মুক্ত জলাশয়ে রুই মাছের পোনা অবমুক্ত


নিউজ প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

সৈয়দ জহুরুল হক টুটুল, আলফাডাঙ্গা: মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে রুইজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ২টার দিকে উপজেলার ৪ নম্বর টগরবন্ধ ইউনিয়নের দক্ষিণ মালা গ্রামের একটি মুক্ত জলাশয়ে রুই মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ কুমার বসু উপস্থিত ছিলেন।

পোনা অবমুক্তকালে স্থানীয় বিএনপি নেতা রাজিব শরীফ বলেন, মাছ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। দেশের ৬৮ হাজার গ্রামের জলাশয়ে এভাবে মাছের পোনা অবমুক্ত করা হলে মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণে আরও সহায়ক হবে বলেও তিনি মন্তব্য করেন।

একই দিনে উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ কুমার বসু উপজেলার বিভিন্ন উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে রুইজাতীয় মাছের পোনা অবমুক্ত করেন।