মোঃ মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জ জেলা: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কৃষকের ছদ্মবেশে দীর্ঘদিন আত্মগোপনে থাকা এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আদালতে মোট ৫টি জিআর ওয়ারেন্ট ছিল বলে জানা গেছে।
গ্রেফতারকৃত আসামি হলেন মোঃ শাহ আলম (৩৮)। তিনি উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উপর চাকপাড়া গ্রামের বাসিন্দা এবং মোঃ শফিকুল আলমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মোঃ শাহ আলমের বিরুদ্ধে মাদক সংক্রান্ত একাধিক মামলায় আদালত থেকে ৪টি জিআর ওয়ারেন্ট এবং ১টি জিআর সাজা পরোয়ানা জারি ছিল। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে কৃষকের ছদ্মবেশে এলাকায় অবস্থান করছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিবগঞ্জ থানা পুলিশের চৌকস কর্মকর্তা এসআই পিয়ারুল ইসলাম (পিপিএম) তাকে গ্রেফতার করতে সক্ষম হন।
শিবগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশের এমন অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানান।