• ঢাকা |

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তৎপর মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলাম


নিউজ প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

রায়হান আহমেদ, ময়মনসিংহ ব্যুরো: মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলাম   একজন পারদর্শী পুলিশ কর্মকর্তা। বাংলাদেশ পুলিশের এ কর্মকর্তা স্মার্ট এবং পারদর্শী কারণ তিনি পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন এবং চৌকষ ও বিচক্ষণ।

মুক্তাগাছা থানা ময়মনসিংহের নিকটতম থানা   হওয়ায়  মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলাম  ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কামরুল হাসানের  দিক নির্দেশনায় সকল কর্মকাণ্ড সহজেই সম্পন্ন করতে পারেন।

 ওসি কামরুল ইসলাম   মুক্তাগাছা থানায় যোগদানের কয়েক মাসের মধ্যেই মুক্তাগাছা এলাকায় চমক সৃষ্টি করতে সক্ষম হয়েছেন। এরই মধ্যে তিনি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সার্বক্ষণিক  কাজ করে যাচ্ছেন।  ফলে মুক্তাগাছার আইনশৃঙ্খলা সার্বিকভাবে উন্নতি পরিলক্ষিত হচ্ছে।

 মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলাম   বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে বিট পুলিশিং কার্যক্রম নিয়মিত পরিচালনা করছেন।  তিনি সকল দল মতের ঊর্ধ্বে থেকে বাংলাদেশ পুলিশের আইন মোতাবেক কার্যক্রম পরিচালনা করছেন। তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স,  বাল্য বিবাহ প্রতিরোধ,  জুয়া খেলা কঠোর হস্তে দমন করে যাচ্ছেন।