সোনারগাঁও প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্বশত্রুতার জের ধরে লিটন(৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাত ৯ টায় উপজেলার রতনপুর এলাকায় এঘটনা ঘটে। সে রংপুর জেলার মৃত শহিদুল ইসলামের ছেলে ও হামছাদী এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয়রা জানায়, গতকাল শনিবার সাকিব গ্রুপের সাকিব সহ কয়েকজনের সাথে জমিসংক্রান্ত বিষয়ে ঝগড়া হয়। পূর্বশত্রুতার জের ধরে আজ রাতে সাকিব সহ কয়েকজন মিলে তার ওপর উপর হামলা করে কুপিয়ে তাকে জখম করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সোনারগাঁ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহিববুল্লাহ জানান, ধারণা করা হচ্ছে জমিসংক্রান্ত বিষয় নিয়ে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকান্ড হতে পারে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার জড়িতদের সনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করেছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।